• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ভারতের লজ্জাজনক সিরিজ হার

New Rose Cafe, Saidpur

Indiaখেলাধুলা ডেস্ক: এক ম্যাচ টাই হওয়ায় হোয়াইট ওয়াশ বলা না গেলেও নিউজিল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে ভারত। শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ৮৭ রানে হেরেছে ধোনির দল।

রস টেলরের সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ৮৮ রানের দুটো ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে তুলেছিল ৩০৩ রান। মাত্র ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা ভারত শেষ পর্যন্ত ২১৬ রানে অলআউট হয়। লজ্জাজনক পরাজয়, মাত্র কদিন আগে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত ৭ নম্বর দলটির কাছে সিরিজে একেবারে নাস্তানাবুদ হলো। ফর্মে থাকা বিরাট কোহলি ৮২ রান করেছেন। ভারতের ইনিংসে আর কোনো ফিফটিই নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ করেছেন ধোনি।

৪১ রানে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে তুলে নিয়ে ভারতের বোলাররা বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন। কিন্তু সিরিজে উইলিয়ামসের টানা পঞ্চম ফিফটির ইনিংস, টেলরের টানা দ্বিতীয় সেঞ্চুরি, তৃতীয় উইকেটে এই দুজনের ২৫.১ ওভার স্থায়ী ৬.০৩ করে ওভারপিছু রান তোলা ১৫২ রানের জুটিটা ভারতকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেয়। উইলিয়ামসন শেষ পর্যন্ত সেঞ্চুরিটা পেলেন না। তবে ইয়াসির হামিদের গড়া পাঁচ ম্যাচের সিরিজের প্রতিটিতে কমপক্ষে ফিফটি করার বিশ্ব রেকর্ডটি ছুঁলেন।

এই দুজনের গড়ে দেওয়া ভিত্তির ওপর রানের চাকা শেষ দিকে বন বন করে ঘুরিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, জেমস নিশমরা। টেলর নিজেও ৪৮ ওভার পর্যন্ত ছিলেন উইকেটে। শেষ ১০ ওভারে ৯১ রান তুলেছে নিউজিল্যান্ড।

ইনিংসের প্রায় মাঝপথে, ২৪ ওভার শেষে স্কোরটা দেখে মনে হচ্ছিল, ভারত নয়, যেন ব্যাটিং করছে পাপুয়া নিউগিনি। ততক্ষণে ৪ উইকেটে মাত্র ৭৮ তুলেছে ভারত। রাইডু আর ধোনিকে নিয়ে কোহলি ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা চালিয়েছিলেন বটে। এই দুই জুটিতে ১১৫ রানও যোগ হয়েছে। কিন্তু এরপর ভারতের তৃতীয় সর্বোচ্চ জুটিটা ৩৪ রানের, সেই জুটিটাও হয়েছে নবম উইকেটে—সামি আর ভুবনেশ্বর কুমারের মধ্যে। এটাও তো ভারতের তারকা ব্যাটসম্যানদের জন্য নিদারুণ লজ্জার।

অভিষেকেই মাত্র ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ম্যাচ সেরা অবশ্য টেলরই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ