• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নতুন প্রেমে মেয়েদের ওজন বাড়ে!

Premসিসি ডেস্ক: বিয়ের পর মেয়েদের ওজন বাড়ে- এটা তো পুরোনো খবর। এবারের খবরটি কিছুটা অবাক করার মতই। নতুন প্রেমে পড়লে মেয়েদের ওজন বাড়ে! কি অবাক হলেন! অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, নতুন প্রেম পড়লে মেয়েদের সাধারণ অবস্থার চেয়ে সাড়ে তিনি কেজি ওজন বাড়ে।

ইউকেমিডিক্স ডটকম পরিচালিত এক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সমীক্ষাতে উঠে এসেছে নতুন সম্পর্ক শুরু করলে নতুন অনেক কিছুর সঙ্গে বাড়তি মেদও যুক্ত হয় নারীদের। এর কারণ হিসেবে মনের স্থিতিশীলতা আসাকে অধিকাংশ ক্ষেত্রে দায়ী করছেন সমীক্ষকরা।

সমীক্ষাতে আরো জানা গেছে, নতুন সম্পর্ক শুরুর এক বছরের মধ্যে নারীদের গড়ে ৭.২ পাউন্ড বা ৩.২ কেজি ওজন বাড়ে। ওজন বাড়ার কারণ হিসেবে অনেকে অবশ্য তাদের নতুন সঙ্গীর খাদ্যাভ্যাসকে দায়ী করেছেন। তবে এ সংখ্যা অর্ধেকেরও কম বলে জানা গেছে।

ইউকেমিডিক্স-এর সারা বেইলি বলেন, এটা মনে হয় যে, আমাদের মনের কাঠামো ওজনের ওপর বড় ধরনের প্রভাব রাখে। সুখী সম্পর্কের ফলে পুরুষের ওজন কমে বলে প্রতীয়মান হলেও সাধারণত নারীদের ওজন আড়াই কেজির মতো বাড়ে। সারা আরো বলেন, আমাদের ভালোবাসার জীবনে স্বাচ্ছন্দ্য আসা মানে আত্মবিশ্বাস বাড়া। সম্ভবত এর ফলেই অধিকাংশের ওজন বাড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ