• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সরকার স্বস্তি বোধ করছে না : ওবায়দুল

obaydul kader
ময়মনসিংহ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মতো একটি বড় দল জাতীয় সংসদে না থাকায় স্বস্তি বোধ করছে না সরকার। সরকারি দলে না হোক বিরোধী দলে আসন নেয়ার মতো অবস্থান ছিল বিএনপির।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পরে মন্ত্রী ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ত্রিশাল সুতিয়া ব্রিজ উদ্বোধন করেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না করা বিএনপির জন্য একটি মারাত্মক ভুল ছিল। তিনি বলেন, বিএনপি আন্দোলনও সফল করতে পারেনি।
তিনি বলেন, পরবর্তীতে কখন নির্বাচন হবে তা সময় ও পরিস্থিতি বলে দেবে। তিনি উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি সরকারকে বলছে অবৈধ অথচ উপজেলা নির্বাচনে অংশ নিতে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ