• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

Death-2গাজীপুর : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বৃহম্পতিবার রাত থেতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরার সালিকা থানার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার (৮০), রাত ১১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কুরচাব গ্রামের আব্দুল লতিফ (৭৫), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর নূরে আলম (৬৫) এবং শুক্রবার ভোর রাতে গোপালগঞ্জ মোকছেদপুর থানার ফকিরহাটখোলা এলাকার আব্দুর রব শেখ (৭০) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে নোয়াখালী সদরের বাতিয়া গ্রামের মাওলানা হেদায়েত উল্লাহ (৭০) মারা যান। তিনি মাইজদি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ