• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন |

হরকাতুল জিহাদের চেয়ে বেশি অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

New Rose Cafe, Saidpur

leninঢাকা: জামায়াতে ইসলামী যেসব কর্মকাণ্ড করেছে তাতে তাদের বিরুদ্ধে হরকাতুল জিহাদ এবং বাংলা ভাইদের কার্যক্রমের চেয়ে কয়েকগুণ বেশি অভিযোগ আছে। ওই সব দলের মতো জামায়াতকেও নিষিদ্ধ করা যায়। কিন্তু বহির্বিশ্ব এ নিয়ে কোনো কথা বলছে না। আর এ কারণে জামায়াত নিষিদ্ধের বিষয়টি স্পর্শকাতর হয়ে আছে।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন।

লেলিন বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করা উচিৎ। আর এটা এখন আইনি প্রক্রিয়ায় আছে। আমরা এ আইনি প্রক্রিয়ার শেষ দেখতে চাই। তাদের শেষ পরিণতি কি হয় সেটাও দেখতে চায়।’

লেলিন আরো বলেন, ‘আন্তর্জাতিক গোষ্ঠী, যারা লাদেন সৃষ্টি করেছে, তারাই আবার লাদেনকে হত্যা করেছে।  যারা মৌলবাদী দলগুলো সৃষ্টি করে তারাই তাদের কাজে লাগায়। জামায়াতের ক্ষেত্রে এখন সেটা হচ্ছে।

আলোচনা চক্রে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ঐক্য ন্যাপের পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কাশেম, নাজমুল হক প্রধান এমপি, অর্থনীতি সমিতির অধ্যাপক হান্নানা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ