• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বিএনপি সংসদ পছন্দ করে না: শাহজাহান খান

New Rose Cafe, Saidpur

shahjahan-khanসিসি ডেস্ক: বিএনপি সংসদ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন, নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি মনে করেন, বিএনপি সংসদ পছন্দ করে না রাজপথ পছন্দ করে তাই তাদের রাজপথেই থাকা উচিত। জনগণ যাদেরকে সংসদে পাঠানো উচিত বলে মনে করেছেন তারাই সংসদে আছেন।
শুক্রবার নরসিংদী জেলা বাস ও ট্রাক মালিক সমিতির আয়োজনে নরসিংদীর সাহে প্রতাবে এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা বাস ট্রাক মালিক সমিতির সভাপতি এইচ এম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে বধ্যবর্তি কোন নির্বাচনের সম্ভাবনা নেই। যারা নির্বাচিত হয়ে সংসদে আসে না তারাই সং-সংসদ।
একই সময়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে নরসিংদী ভেলানগরে মতবিনিময় ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ফ ম মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন, জয়বাংলা শুধু আওয়ামীলীগের শ্লোগান নয়, এটা জাতির শ্লোগান। আমাদের সবাইকে সংকীর্ণতার উর্ধ্বে থেকে দেশকে ভালবাসতে হবে। এসময় নৌমন্ত্রী শাহজাহান খান, মেজর জেনারেল  (অবঃ) হেলাল মোরর্শেদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী মুক্তিযোদ্ধাদের নানা সাময়িক সমস্যার সামাধানে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ