• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ওয়ানডে স্ট্যাটাস হারাল কেনিয়া

keniaস্পোর্টস ডেস্ক: ২০০৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালিস্ট কেনিয়া নিউজিল্যান্ডে ২০১৫ সালের বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় স্কটল্যান্ডের কাছে হেরে ওয়ানডে স্ট্যাটাস হারালো। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কেনিয়া তিন উইকেটে হেরেছে স্কটল্যান্ডের কাছে। কেনিয়াকে এক সময় মনে করা হতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ। ওয়ানডে স্ট্যাটাস ধরে রাখতে হলে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের ফাইনাল খেলায় অবশ্যই তাদের জিততে হতো।

এএফপিকে কেনিয়া ক্রিকেটের এক কর্মকর্তা জানান, ‘কেনিয়া ক্রিকেটের জন্য বিষয়টি অত্যন্ত দু:খজনক। তবে এই অবস্থায় আমাদের কিছুই করার নেই। আমাদেরকে এখন রবিবারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।’ ১৯৯৬ সালে অসাধারণ বিশ্বকাপ অভিষেককে কেন্দ্র করে ১৯৯৭ সালে কেনিয়াকে ওয়ানডে স্ট্যাটাস দেয় আইসিসি। তবে প্রশাসনের অবহেলা আর নানা অনিয়মের কারণে গত শতকে কেনিয়ার জাতীয় দলের খেলোয়াড়রা ধীরে ধীরে ভেঙ্গে পড়েছে। দলের তিন সিনিয়র খেলোয়াড়কে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আর এর ফলেই সুপার সিক্সের ফাইনাল জিততে ব্যর্থ হয়েছে দলটি।

ওয়ানডে স্ট্যাটাস হারানোর পাশাপাশি দলটি আইসিসির উন্নয়নমূলক কার্যক্রম থেকেও বঞ্চিত হতে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ