• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সোমবার হরতাল ডেকেছে জামায়াত

Hortal-5নিউজ ডেস্ক: দশ ট্রাক অস্ত্র মামলায় দলীয় আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সরকার জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা দশ ট্রাক অস্ত্র মামলার এফআইআরে নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও ছিল না তার নাম। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মতিউর রহমান নিজামীকে অন্তর্ভূক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের উদ্দেশ্যই হলো, যে কোনো উপায়ে নিজামীকে হত্যা করা। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া অস্ত্র মামলায় ওই ১৪ জনকেই ৭ বছর কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ