• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হরিজন পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Agunখুলনা: খুলনার সোনাডাঙ্গা হরিজন পল্লীতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বেশ কয়েকটি বস্তির ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টায় হরিজন পল্লীর বস্তি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বয়রা ফায়ার সার্ভিসের ৩টি, টুটপাড়ার ২টি ও খালিশপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।

এ ছাড়া অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের শত শত মানুষ সেখানে গিয়ে ভিড় জমায়।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ সরদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সেখানে ফায়ার সার্ভিসের একটি লাইট ইউনিট আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ