• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বীরগঞ্জে দরিদ্র কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

Birgongবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে শুক্রবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি উদ্যোগে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির লাইভলীহুড সিকিউরিটি প্রজেক্টের উদ্যোগে উপজেলার ১৩৮ জন দরিদ্র কৃষকদের মাঝে ৮ জাতের সব্জী বীজ এবং উন্নত পদ্ধতিতে অল্প জায়গায় অধিক উৎপাদনের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ করেন। উপকরণ বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ ক্লাস্টারের সিনিয়র এডিপি ম্যানাজার এ্যাডভেন্ট ট্রিপলেন্ড। এ সময় বীরগঞ্জ এডিপির লাইভলীহুড সিকিউরিটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জুলিয়ান বিশ্বাস, প্রজেক্ট অফিসার (কৃষি) জগদিশ চন্দ্র রায়সহ এডিপির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ ক্লাস্টারের সিনিয়র এডিপি ম্যানাজার এ্যাডভেন্ট ট্রিপলেন্ড জানান, বীজ ও কৃষি উপকণ বিতরণের মূল উদ্দেশ্য হলো জৈব পদ্ধতিতে কৃষি আবাদ চর্চা ও পতিত জমিকে চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোসহ পারিবারিক ভাবে সব্জী খাবারের মাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ