• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে সেবা ইন্টারন্যাশনালের স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু

Nilphamari Photoনীলফামারী প্রতিনিধি: উন্নত স্বাস্থ্য সেবা দানের প্রত্যয় নিয়ে নীলফামারীতে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে গণচীনের তিয়ান্শী (বাংলাদেশ) কোম্পানী লিমিটেড। শুক্রবার বিকালে নীলফামারী পৌর এলাকার জোড়দর্গাস্থ নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীর চিড়ামিল নামকস্থানে সেবা ইন্টারন্যাশনাল-৫ নামের স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্ধোধন করা হয়।
সোনরায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু অশ্বিনি কুমার বিশ্বাসের সভাপতিত্বে গণচীনের তিয়ান্শী (বাংলাদেশ) কোম্পানী লিমিটেডের সেবা ইন্টারন্যাশনাল-৫ স্বাস্থ্য সেবা কেন্দ্রটির উদ্ধোধন করেন তিয়ান্শী’র আকুলাইফ স্পেশালিস্ট ডা.ইব্রাহিম আলী। সেবা ইন্টারন্যাশনাল-৫ নীলফামারীর পরিচালক প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ সেবক শ্রীকান্ত রায়, সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রফুল্য চন্দ্র রায়, মুক্তিরানী রায় প্রমুখ।
সেবা ইন্টারন্যাশনাল নীলফামারীর পরিচালক প্রদীপ কুমার রায় জানান, স্বাস্থ্য সেবায় পিছিয়ে পরা নীলফামারীর সাধারণ মানুষ স্বল্প ব্যয়ে এই সেবা কেন্দ্রে যে কোনো রোগের চিকিৎসা সেবা নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ