• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান দিনভর অবরুদ্ধ

Chirirbandar photo 31-01-2014চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পাওনা টাকা আদায়ের দাবীতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু হান্নান মোঃ সাদেক ছোটনকে দিনভর তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে যুবলীগের যুগ্ম আহবায়ক আরেফিন হক শাহ ও তার লোকজনেরা।
জানা গেছে, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) আবু হান্নান মোঃ সাদেক ছোটন ২০১০ সালে ঠিকাদারী ব্যবসায়িক কাজের জন্য যুবলীগের যুগ্ম আহবায়ক আরেফিনের কাছ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা নগদে ধার নেন। দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল ১০টা হতে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। টাকা আদায়ের বিষয়টি সমাধান না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টায় যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিজারের মধ্যস্থতায় আড়াই লক্ষ টাকার একাউন্ট পে-চেক প্রদান করলে তিনি মুক্ত হন। অবরুদ্ধ হওয়ায় কোন সরকারী কর্মকর্তাকে তার কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) আবু হান্নান মোঃ সাদেক ছোটন অভিযোগ অস্বীকার করে বলেন আমি রাজনৈতিক পরিস্থিতির শিকার। এ খবরে চিরিরবন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ