• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে এক মাসেই ২০জনের অস্বাভাবিক মৃত্যু

nilphamari Mepনীলফামারী প্রতিনিধি: জানুয়ারী মাসে নীলফামারীতে ১৪জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন, আত্মহত্যা করে ছয়জন, সড়ক দুর্ঘটনায় দুইজন, ট্রেনে কাটা পড়ে দুইজন, হত্যা দুই এবং রাজনৈতিক কারণে নিহত হয়েছেন আরও চারজন।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দপুর শহরের বাঙ্গালিপুরে এরশাদুল আলম(৩২) ও নীলফামারীর দেবিরডাঙ্গায় সুলতানা আক্তার(১৪), আত্মহত্যা করে সদরের ইটাখোলার হরিহরে আবু কালাম(৪৫), ডোমারের পুর্ব বোড়াগাড়ির লাইজু রহমান(২৬), কিশোরগঞ্জের পুটিমারীর মেনেকা রানী(৩২), জলঢাকার কৈমারীর সুশিলা রানী(২৫), শিমুলবাড়ি ঘুঘুমারীর মির্জা রশিদুল বেগম(৫৫) এবং সৈয়দুপরের খাতা মধুপুরের সলেয়াপাড়ার লাকী বেগম(২২), সড়ক দুর্ঘটনায় নীলফামারী শহরের মানিক হোসেন(১৪) ও মতিউল ইসলাম(৩২), ট্রেনে কাটা পড়ে সৈয়দপুরে সাফা(৪৮) ও ইউসুফ আলী(২১) মারা যান এছাড়া জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের কাশিনাথ পুর গ্রামে শ্বাসরোধ করে গৃহবধু সুনতি বালাকে(৩৫) হত্যা, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে নৃশংস ভাবে হত্যা করা হয় নবম শ্রেণীর ছাত্র সুমন বাবু(১৫) ও মমিনুল ইসলাম শান্তকে(১৫) এছাড়া জখম অবস্থায় ডিমলা উপজেলার খড়িবাড়ি ইউনিয়নের ভাসানীর চর থেকে অজ্ঞাত(৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিস্তা নদীর চর থেকে উদ্ধার করা লাশটির পরিচয় সনাক্ত করা না গেলে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ডিমলা থানার উপ পরিদর্শক(এসআই) হাফিজ উদ্দিন জানান, গত ১৫জানুয়ারী তিস্তা নদীর ভাসানীর চর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাত ছিল। তবে নিহতের সঠিক কারণ ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে উদ্ধার হওয়া গৃহবধু সুনতি বালার(৩৫) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা ধীরেন্দ্র নাথ রায়। জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় নেয়া হবে।
এছাড়া রাজনৈতিক কারণে নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রব্বানী(৩২) ও ছাত্রদল নেতা আতিকুল ইসলাম আতিক(২৪) এবং গত ৫জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে ডিমলায় জামায়াত কর্মী জাহাঙ্গির আলম(৩২) ও জলঢাকায় মমতাজ উদ্দিন(৫০) নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ