রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি’র দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজের হলরুমে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ জাফর আলী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূল কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে দু’জন প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান বিপুল ভোটে চেয়ারম্যান পদের প্রার্থী নির্বাচিত করেন কাউন্সিলরা। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল (সাবু) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মোছাঃ ইয়াছমিন বেগমকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাঃ সম্পাদক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টারসহ উপজেলা নেতৃবৃন্দ। অপরদিকে রাজারহাট উপজেলা জাপার সাবেক সভাপতি ও বর্তমান বিদ্যানন্দ ইউপি’র চেয়ারম্যান মোঃ আবুল হাশেমসহ তার অনুসারীরা গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যায় রাজারহাট উপজেলা বিএনপি’র রেল ষ্টেশনাস্থ অস্থায়ী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ সাইফুর রহমান রানা। উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ ওয়াহেদ রফিকের সভাপতিত্বে ও বিএনপি’র সাঃ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র যুগ্ম সাঃ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম পৌরসভা মেয়র ও বিএনপি নেতা নূর ইসলাম নুরু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি রমজান আলী শিকদার, সাঃ সম্পাদক আব্দুল কুদ্দুস, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক রাজ প্রমূখ। যোগদান অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী নবাগত বিএনপিতে যোগদানকারী বিদ্যানন্দ ইউপি’র বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হাশেম ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ সরকার (ধনী)’র নাম ঘোষণা করা হয়।