• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে কীটনাশক পানে মা ও ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু

atto hottaনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আজ শনিবার একই দিনে দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নীলফামারীর কিশোরগঞ্জে শ্যামলী আক্তার (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামলী মাগুড়া ইউনিয়নের গ্রাম পুলিশ আনোয়ারুল ইসলামের স্ত্রী এবং পার্শ¦বর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের মেয়ে। আজ শনিবার দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গতকাল শুক্রবার রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্যামলী এবং পারিবারিক কারণে শ্যামলী আত্মহত্যা করে থাকতে পারে।
অপরদিকে জেলার ডোমার উপজেলায় ছেলের উপর অভিমান করে এক অভিমানী মা আত্মহত্যা করেছে। নিহতের নাম রশোবালা (৬০)। সে জেলার ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বীরচন্দ্র বর্মনের স্ত্রী। জানা যায়, গতকাল শুক্রবার রাতে রশোবালা (৬০)’র সাথে তার ছোট ছেলে অজিত বর্মনের বাক বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তার মা বাড়ীতে থাকা কীটনাশক পান করলে তাকে মুমুর্ষ অবস্থায় তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তার মৃত্যু ঘটে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে ডোমার থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ