• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পানির নিচে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব!

waterসিসি ডেস্ক: বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অনেকেই তো অনেক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন। এবার সেই দলে নতুন নাম লিখিয়েছে ব্রিটিশ তরুণ অ্যান্থনি টেইলর। প্রেমিকাকে পানির নিচে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা জানিয়েছে, স্টিফানিকে নিয়ে অ্যান্থনি ১২ মিটার পানির নিচে স্কুবা ডাইভিংয়ে নামেন। মাছের ঝাকের নির্বিঘ্ন চলাচল উপভোগ করতে করতে স্টিফানিকে অ্যান্থনি প্রস্তাব দেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ ব্যতিক্রমী পরিবেশে বিয়ের প্রস্তাব পেয়ে আশ্বর্য হয়ে যান স্টিফানি। তার মাস্কে পানিতে ভরে যায় এবং বাতাসের বুদবুদ তৈরি হয়। ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন তিনি। ভাগ্যিস সঙ্গে গাইড ছিলেন। স্টিফানির ওই অবস্থা দেখে গাইড সঙ্গে সঙ্গে মাস্ক ঠিক করে দেন। এই প্রস্তাব প্রেমিকা স্টিফানি ওয়ালকারের জন্য যথেষ্ট বিপত্তি টেনে এনেছিল। বার্তা সংস্থা আরও জানিয়েছে, ব্রিটিশ এ জুটি বিয়ে করছেন আগামী বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ