• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ফেইসবুকে কটুক্তি: বিশ্ববিদ্যালয়ে তালা

New Rose Cafe, Saidpur

bhashaniটাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করছে আন্দোলনকারীরা।

শনিবার সকাল ১০টা থেকে এ আন্দোলন শুরু হয়। দুপুর তিনটার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল। যাঁর বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা তিনি হলেন- জহির ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ে সিপিএস বিভাগের শিক্ষক।

জানা গেছে, গত ৩০ জানুয়ারী শিক্ষক জহির ইসলাম তাঁর ফেইসবুকে “শয়তান, মাস্তান ও গুন্ডার দখলে এখন স্বপ্নের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” বলে একটি স্ট্যাটাস দেন।

ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে উঠে ঐ শিক্ষকের অপসারণের দাবিতে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল শেষে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এবিষয়ে সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ছাত্রনেতাদের সাথে আলোচনা করছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ