• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খোলামেলা হয়ে আসছে সেলিনা

Selina_jaitleyবিনোদন ডেস্ক: অভিনয়ে ফিরছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী সেলিনা জেটলি। ২০১১ সালে ‘থ্যানক ইউ’ ছবিতে কাজ করার পর আর পাওয়া যায়নি তাকে।
এ সময় বিয়ে, স্বামী, সন্তান, সংসার নিয়েই ব্যস্ত সময় পার করেন তিনি। প্রায় দুই বছর পর আবারও অভিনয়ে ফিরছেন আলোচিত এ অভিনেত্রী।
২০০৫ সালে ‘নো এন্ট্রি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন পরিচালক আনিজ বাজমি। আর সেই সিক্যুয়াল ছবির মধ্য দিয়েই আবারও বলিউডে ফিরছেন সেলিনা।
তারকাবহুল এ ছবিতে সেলিনা ছাড়াও অভিনয় করবেন প্রায় ১০ জন অভিনেতা অভিনেত্রী। এরই মধ্যে ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতেও খোলামেলারূপেই ফিরতে যাচ্ছেন তিনি।
এদিকে ক্যারিয়ারের শুরুতেই একাধিক ছবিতে ব্যাপক খোলামেলা ও রগরগে দৃশ্যে কাজ করে আলোচনায় তুঙ্গে অবস্থান করেছিলেন তিনি। বিশেষ করে ফারদিন খানের সঙ্গে বেশ কিছু বিতর্কিত দৃশ্যেও ক্যামেরাবন্দি হন।
কিন্তু শরীর প্রদর্শন নির্ভর চরিত্রের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় নায়িকা হিসেবে অনেক ছবিতে তাকে দেখা গেছে। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে না পারা এই অভিনেত্রী ২০১১ সালের জুলাইতে বিয়ে করেন অস্ট্রিয়ান ব্যবসায়ী পিটার হেগকে।
২০১২ সালে তিনি যমজ পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে তিনি স্বামী-সন্তানসহ দুবাইতে অবস্থান করছেন। দুই বছর বলিউড থেকে দূরে থাকলেও ‘নো এন্ট্রি-২’-এর মাধ্যমে বলিউডে ফিরে নিয়মিত কাজ করবেন বলে জানিয়েছেন সেলিনা।
এ বিষয়ে তিনি বলেন, আমি দূরে থাকলেও সব সময় বলিউডকে মিস করেছি। তবে আমি ব্যক্তিগত জীবনে অনেক সুখি। আনিজ বাজমি হঠাৎ করেই আমাকে ‘নো এন্ট্রি-২’-এর প্রস্তাব করেন। চিন্তাভাবনা করে রাজি হয়ে গেলাম। আমার স্বামীও চান আবার কাজ করি বলিউডে। ভাবছি এখন থেকে নিয়মিতই কাজ করবো আবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ