সর্বোমোট ষ্টল বরাদ্দ হবেঃ ৩৫ টি যার মধ্যেঃ
> ঢাকাবাসী দের জন্য জন্য বরাদ্দ রয়েছে ৩০ টি ষ্টল, ৩ দিনের জন্য তাদের দিতে হবে ৩৫০০ টাকা
> আর ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য জন্য বরাদ্দ রয়েছে ৫ টি ষ্টল, ৩ দিনের জন্য তাদের দিতে হবে ২৫০০ টাকা
কিছু পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবেঃ
০১. ষ্টল পাবার প্রথম শর্ত হচ্ছে প্রথমেই আবেদন করতে হবে।
০২. আবেদন করার পরে আপনার প্রদত্ত মেইল পেমেন্ট ইন্সট্রাকশন চলে যাবে। উল্লেখ্য পুর্ববর্তী আয়োজনের অভিজ্ঞতার আলোকে এই পদ্ধতি করা হয়েছে। আপনাকে ৫০০ টাকা (মাত্র এবং ফেরত যোগ্য) জমা দিতে হবে।
০৩. আপনার আবেদন তখনই গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে যখন আপনি আপনার পেমেন্ট কনফার্ম করবেন।
০৪. আবেদন পত্রের সংখ্যা যদি ষ্টলের সংখ্যার চেয়ে বেশী হয় তাহলে এবং/অথবা লটারির ভিত্তিতে ষ্টল বরাদ্দ করা হবে। লটারির সম্ভ্যাব্য তারিখঃ ৩১ জানুয়ারী, ২০১৪
০৫. যিনি লটারিতে ষ্টল পাবেন না তার টাকা যথাসময়ে ফিরিয়ে দেয়া হবে।
০৬. লটারির পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দেয়ার অনুরোধ করা হবে (সম্ভবত ৫ দিন)। যিনি/যারা দিতে ব্যার্থ হবেন তাদের বুকিং এবং জমাকৃত ৫০০ টাকা বাতিল বলে গন্য হবে। ওয়াটিং লিষ্ট থেকে তখন আগ্রহীদের লটারির ভিত্তিতে ষ্টল বরাদ্দ করা হবে।
স্পপন্সরদের জন্যঃ যারা স্পন্সর নিতে আগ্রহী তাদের এই লিঙ্কে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছেঃ http://www.uddokta.com.bd/contact/
ষ্টল বুকিং লিঙ্কঃ http://www.uddokta.com.bd/uddokta-haat/
কখন, কোথায় হবে :
তারিখ : ১০-১২ ফেব্রুয়ারী, ২০১৪
স্থান : ওমেন ভলান্টারি এসোসিয়েশন (WVA) অডিটরিয়াম (মেঘনা হলরুম), ধানমন্ডি-২৭, ঢাকা।
সময় : প্রতিদিন – সকাল ১০টা থেকে রাত ৮টা।
প্রয়োজনেঃ-
০১৯২৩ ৫১০০৭৩
০১১৯০ ১১৫৩৬৬
কেন এই আয়োজন :
বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ তরুন-যুবা। দুঃখের বিষয় হল, এদের একটি বড় অংশেরই কোন কাজ নেই, কর্মসংস্থান নেই। দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তিনকোটি। প্রতিবছরই কর্মবাজারে নতুন ২১ লক্ষ তরুন-তরুনী যুক্ত হচ্ছে। সরকারি চাকরির মাধ্যমে যে এই সমস্যার সমাধান সম্ভব নয় তা প্রায় সবাই জানেন। বিশ্বব্যাপী এগিয়ে যাওয়া ও অগ্রসরমান দেশগুলো এই সমস্যার সমাধান করেছে লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করে। এই সকল ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোক্তারা একই সঙ্গে দেশজ উৎপাদন যেমন বাড়ান তেমনি তারা কর্মসংস্থানের সুযোগও তৈরি করেন। বাংলাদেশের মতো জনবহুল দেশে এসএমই সেক্টরের উন্নয়ন, নারীদের অধিক হারে স্ব-কর্মসংস্থানে উৎসাহী করে তুলতে পারলে কর্মসংস্থানের একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তবে, বাংলাদেশে উদ্যোক্তাদের পথ সহজ নয়। বাজারজ্ঞানের অভাব, আর্থিক খাতে প্রবেশঅগম্যতা, মার্কেটিং দুর্বলতা, ভাষাজ্ঞানের দক্ষতার অভাব এবং সর্বোপরি সমাজে উদ্যোক্তা-বিরোধী পরিবেশ নতুন উদ্যোক্তাদের মোটেই উৎসাহ যোগায় না। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপ কাজ করছে দুই বছরের অধিককাল থেকে । গ্রুপের উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য উদ্যোক্তা হাটের আয়োজন। এই হাটে আগ্রহী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার পসরা সাজিয়ে বসবেন। দর্শক ও ক্রেতারা কিনতে আগ্রহী হবেন। পাশাপাশি উদ্যোক্তা, সম্ভাব্য বিনিয়োগকারী এবং ব্যাংকারদের মধ্যে নেটওয়ার্কিংএর ব্যবস্থা, উদ্যোক্তাদের পথের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা, নতুন টুলস সম্পর্কে উদ্যোক্তাদের দক্ষতার উন্নয়ন এবং সর্বোপরি সমাজে উদ্যোক্তা সৃষ্টির সচেতনতা তৈরি করার আমাদের যে নিরন্তন পথ চলা সেটিও আরো বলবান হবে।
যারা ষ্টল পেয়েছেন
নাম ষ্টল নাম্বার
Asikul Alam Khan 1
টি আই রিপন মল্লিক 2
Tofayel ahmed 3
Md. Jobair Alam 4
Nuruddin Ahmed 5
Sabila Enun 6
Taposh shil 7
Mahfujul Huq 8
Sharmin rabeya 9
Biplob Ghosh Rahul 10
Mosst. Masuma Khatun 11
Khalid Farhan 12
Tanzia Nasrin 13
Mohammed Nazmul Islam Bhuiyan 14
Samdad Hossain Shohag 15
A.M.Ishtiaque Sarwar 16
omer faruk 17
Kazi Anwarul Haq Sohel 18
M Murshed Haider 23
Engr Md. Hafizur Rahman 24
Lipi Ghosh 25
জাবেদ ইকবাল 26
Md. Ahasanul Alam 27
MOHAMMAD ABDUS SALAM SONY 28
Md.aminul islam 29
নূরে আলম ভূইয়া (সাকিব) 30
Shawkat Hossain 31
সালেহ আহমদ 33
Khaled 34
Saiful Islam 35
Masumul Haque 36
Saika Shahrin Disha 37
Megamart 38
Rokib Hasnat 39
nazmul arefin 40
XpertLab BD Ltd. 41
বায়েজীদ 42