সিসি ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার ওয়েবসাইট হ্যাক হয়েছে। ভারতীয় হ্যাকাররা এই ওয়েবসাইট হ্যাক করেছে বলে জানা যায়।
ওয়েবসাইটের হোম পেইজে দেখা যায়, ব্ল্যাক ড্রাগন নামক একটি গোষ্ঠি ওয়েবসাইটটি হ্যাকের দায়িত্ব স্বীকার করেছে। এছাড়াও হ্যাকররা ভারতীয় ওয়েবসাইট হ্যাক না করার জন্যও সতর্কবানী দেয়।
উল্লেখ্য, গত সোমবার আশিক ইকবাল চৌধুরী নামের এক হ্যাকার আইসিসির নিয়ন্ত্রণ নিতে ভারতীয় বোর্ডের পরিকল্পনার প্রতিবাদে বিসিসিআইয়ের ওয়েবসাইট হ্যাক করে। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যার পর বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে (www.supremecourt.gov.bd) আক্রমন চালায় ‘ভারতীয়’ হ্যাকাররা। ওয়েবসাটটিতে ইন্ডিয়ান হ্যাকারস অনলাইন স্কয়াডের নামে একটি ব্যানার ছিল।
উৎসঃ বাংলামেইল২৪