• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

কাহারোলে মের্সাস কাহারোল ফিলিং ষ্টেশনের উদ্ধোধন

New Rose Cafe, Saidpur

SDকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ফিলিং ষ্টেশন। সেই প্রত্যাশা পূরণ হল শনিবার বিকালে মের্সাস কাহারোল ফিলিং ষ্টেশন এর শুভ উদ্ধোধনের মধ্যে দিয়ে। কাহারোল ফিলিং ষ্টেশনটির শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ফিলিং ষ্টেশনটি উদ্ধোধনের পর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যদের মধ্যে রাখেন, পদ্মা ওয়েল কোম্পানী লিঃ এর সহকারী মহা ব্যবস্থাপক (বিক্রয়) মোঃ সহীদ উদ্দীন আহম্মেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও কাহারোল ফিলিং ষ্টেশনের উপদেষ্টা এম,এ সাঈদ, ৩নং মুকুন্দুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এ,কে,এম ফারুক, ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ও কাহারোল ফিলিং ষ্টেশনের উপদেষ্টা মোঃ আতাউর রহমান বাবুল ও ২নং রসুল ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ