• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুকের দুধ খাওয়ানো বাধ্যতামূলক হলো

Babyস্বাস্থ্য কথা ডেস্ক: আইন করে বাচ্চাদের মায়ের বুকের দুধ খাওয়ানো বাধ্যতামূলক করেছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলে (এফএনসি) দীর্ঘ বিতর্কের পর গত মঙ্গলবার এ সম্পর্কিত একটি ধারা পাস হয়েছে।
শিশু অধিকার রক্ষায় নতুন এ আইনটি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আইন প্রণেতারা। বিশ্বের প্রথম কোনো দেশ, যারা আইন করে শিশুদের মায়ের দুধ খাওয়ানো বাধ্যতামূলক করল।
দেশটির সমাজকল্যান মন্ত্রী মরিয়ম আল রুমি বলেন, যদি কোনো নারী তার বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে না চান, তাহলে তার স্বামী এখন থেকে আদালতে অভিযোগ করতে পারবেন। তবে নারীদের বাধ্য করা হলে এই আইন বোঝা হয়ে দাঁড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
আইন অনুযায়ী, নতুন যারা মা হয়েছেন, তাদের কমপক্ষে দুই বছর বাচ্চাদের দুধ খাওয়াতে হবে। তবে যেসব মায়েরা স্বাস্থ্যগত কারণে বাচ্চাদের দুধ খাওয়াতে অক্ষম তাদের কথা ভিন্ন।
আইনে বলা হয়েছে, ওইসব মায়েদের জন্য সরকার নার্স সরবরাহ করবে। তবে বাচ্চাদের দুধ খাওয়ানোর সক্ষমতা কিভাবে নির্ধারণ করা হবে আইনে সে সম্পর্কে কিছু বলা হয়নি।
গবেষকরা মায়ের দুধের বহুবিধ উপকারিতার কথা দীর্ঘদিন ধরেই বলছেন। আইন প্রণেতারা বলেন, ইসলামের বিধান অনুযায়ী সন্তানদের মায়ের দুধ পান করা অধিকার রয়েছে। এই আইনের মাধ্যমে সেই অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তারা।
উৎসঃ   রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ