• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

ফুলবাড়ীতে বোমা স্বাদৃশ বস্তু উদ্ধার

New Rose Cafe, Saidpur

Bomaদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী গ্রামে ময়লার স্তুপ থেকে বোমা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম খান জানান, পৌর মেয়র মর্তুজা সরকার মানিকের নিকট খবর পেয়ে, সকাল সাড়ে ৭টায় ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী গ্রামের অজিত বানিয়ার বাড়ীর নিকট থেকে বোমা স্বাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে এটি বোমা মনে হলেও এখন পর্যন্ত তা পরীক্ষা করে প্রমান করা হয়নি। তবে এটি আতংঙ্ক সৃষ্টি করার জন্য কেউ করে থাকতে পারে বলে তিনি জানান। বোমা স্বাদৃশ্য বস্তুটি উদ্ধারের সময় ওসি রবিউল ইসলাম খানসহ ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুসান্ত কুমার ও অনান্য পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে থানা পুলিশ কর্তৃক বোমা স্বাদৃশ্য বস্তু উদ্ধার হওয়ায় তা পরীক্ষা-নিরিক্ষার জন্য র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্প থেকে র‌্যাব এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার, আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্যর একটি প্রতিনিধি দল ফুলবাড়ী থানায় আসে। র‌্যাব’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান বলেন, উদ্ধার কৃত বস্তুটি রিমোট কন্টোল বোমা হতে পারে। অপরদিকে বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়ায় ফুলবাড়ী বাসীর মধ্যে নানা প্রকার আতংঙ্ক দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ