• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

ক্রিকেটার উমর আকমল গ্রেপ্তার

New Rose Cafe, Saidpur

umarখেলাধুলা ডেস্ক: পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান উমর আকমল গ্রেপ্তার হয়েছেন। পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করেছে লাহোর পুলিশ।

পুলিশ কর্মকর্তা জাহিদ নওয়াজের বরাত দিয়ে এএফপি জানায়, লাহোরের ফিরদৌস মার্কেটের ব্যস্ততম এলাকায় ট্রাফিক সিগনাল অমান্য করে গাড়ি চালিয়ে যেতে থাকেন। কর্তব্যরত ট্রাফিক পুলিশ বেশ কিছু দুর অনুসরণ করে তার গাড়ি আটকান।

এ সময় ২৩ বছর বয়সী উমর আকমল ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। উত্তেজিত হয়ে এক পর্যায়ে সেই ট্রাফিক পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে লাহোর পুলিশ।

এএফপি জানায়, উমরের বিরুদ্ধে লাহোর পুলিশ ১৮৬, ২৭৯ এবং ৩৫৩ ধারায় মামলা করেছে। তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন অমান্য, সরকারি কাজে হস্তক্ষেপ এবং আইন-শৃঙ্খলারক্ষীর উপর আক্রমণ।

এসব অভিযোগ প্রমাণিত হলে আক্রমণাত্বক এই ব্যাটসম্যানকে ৬ মাসের কারাদণ্ড অথবা বড় অঙ্কের জরিমানাও গুণতে হতে পারে।

তবে আকমল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ট্রাফিক পুলিশ আমার মুখে আঘাত করে। আমি পুলিশ স্টেশনে আসি জনসাধারণের সঙ্গে প্রতিনিয়তঃ দুর্ব্যবহার করা সেই ট্রাফিক কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করার অনুরোধ জানানোর জন্য। কিন্তু তা না করে আমাকেই গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ