বিনোদন ডেস্ক: নিজেদের প্রায় নগ্ন দৃশ্যসম্বলিত ভিডিও অনলাইনে ছেড়েছেন কলম্বিয়ান শিল্পী শাকিরা ও পপ স্টার রিহানা। টাইমস অফ ইন্ডিয়া জানায়, গত ১৩ জানুয়ারি এই দুই শিল্পীর অ্যালবাম ‘ক্যান’ট রিমেম্বার টু ফরগেট ইউ’ বাজারে এসেছে। শাকিরা ফিচারিং রিহানা অ্যালবামটির মিউজিক ভিডিওর অংশ হিসেবে সম্প্রতি তাঁরা দুজনের প্রায় নগ্ন দৃশ্যসম্বলিত ভিডিও অনলাইনে ছেড়েছেন।
এতে দেখা যায়, অনাবৃত রিহানাকে জড়িয়ে ধরে আছেন শাকিরা। আর এ দৃশ্যে শাকিরার ট্যাটুসমৃদ্ধ দেহও ছিল সম্পূর্ণ অনাবৃত। এরপর অন্য একটি দৃশ্যে তাদের সাঁতারের পোশাকের মতো কাপড়ে দেখা যায়। সেখানেও দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এ সময় হিল ও স্বর্ণের মতো গহনা পরা ছিলেন শাকিরা।
‘ক্যান’ট রিমেম্বার টু ফরগেট ইউ’ অ্যালবামটি সিডি ফরম্যাটে ও অনলাইন থেকে ডাউনলোডের সুবিধা দিয়েছে বাজারজাতকারী প্রতিষ্ঠান। এর গানগুলো লিখেছেন শাকিরা, রিহানা, জন হিল, টম ‘কিড হারপুন’ হাল, ড্যানিয়েল লেডিনস্কি ও এরিক হাসল।