• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সেনা সদস্যের মৃত্যু

Death-2সিসি নিউজ: সৈয়দপুর সেনানিবাসে আব্দুস শহিদ (২৬) নামে এক সেনা সদস্য মারা গেছে। নিহত ওই সেনা সদস্য লক্ষীপুর জেলা সদরের উলিপুর গ্রামের হাফিজউল্লাহ’র পুত্র। আজ রোববার সকালে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠিয়েছে।
সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, সৈনিক আব্দুস শহিদ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট’র বাংলোতে আরপি দায়িত্বে ছিলেন। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে কর্তৃপক্ষ। এরপর দ্রুত সিএমএইচ-এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যৃ ঘোষণা করে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য সেনা সদস্যের লাশ নীলফামারী মর্গে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ