
চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিলে সরকার দলীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ ও মসজিদের ভেতর ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় জামায়াত নেতা ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলামসহ তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছে লোহাগাড়া থানা পুলিশ। মামলায় ১২৫ জন জামায়াত শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ২১ জনকে আটক করে পুলিশ।
ঘটনার ১৭ ঘন্টা পর শনিবার বিকেলে মামলাটি দায়ের করা হয় বলে জানান লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান কবির।
ওসি জানান, এমপি সাহেবকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।