• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

কারাগারে বন্দি স্বামীদের শুক্রাণু এনে গর্ভধারণ !

New Rose Cafe, Saidpur

sukranuআন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীতে অনেক পণ্যই চোরাচালানে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা-নেয়া করা হয়। এবার নতুন এক ধরনের চোরাচালানের খোঁজ পা্ওয়া গেছে।

গাজা উপত্যকায় বসবাসকারী নারীরা চোরাচালানের মাধ্যমে ইসরায়েলের কারাগারে বন্দি স্বামীদের শুক্রাণু এনে গর্ভধারণ করছেন। দিন পনেরো আগে পূর্ব তীরে এ পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তাঁর স্বামী ইসরায়েলের কারাগারে বন্দি।

বন্দিদের নিয়ে কাজ করা একটি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। পূর্ব তীরের যেসব নারীর স্বামী ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছেন তারা এ পদ্ধতিতে গর্ভধারণ শুরু করেছেন।

তবে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পদ্ধতি গ্রহণ করে সন্তান জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম বলে জানান ওয়েদ গাজা প্রিজনার অ্যাসোসিয়েশনের পরিচালক সাবের আবু কার্শ।

কার্শ বলেন, ‘গাজার উত্তরাঞ্চলের বেইত হানুনের বন্দি তামের জানিনের স্ত্রী তার প্রথম সন্তান হাসানের জন্ম দিয়েছেন। একজন বন্দির শুক্রাণু চোরাচালানের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার প্রথম উদাহরণ এটি। এর মাধ্যমে বন্দিদের এবং তাদের বাবা হওয়ার ইচ্ছার বিজয় হলো।’

জানিনের পরিবার জানায়, ২০০৬ সালে ইসরাইলের একটি আদালত ২৯ বছর বয়সী জানিনকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে জেলে পাঠায়। এর মাত্র তিন মাস আগে জানিন বিয়ে করেছিলেন।

ইসরায়েলের কারাগারে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। ওই বন্দিদের তাদের স্ত্রীর সঙ্গে সময় কাটানোর অনুমতি দেয়া হয় না।
সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ