• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

রাজারহাটে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

New Rose Cafe, Saidpur

ECরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): রোববার আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন, তারা হলেন চেয়ারম্যান পদে-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক (আওয়ামীলীগ সমর্থিত) আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, বিদ্যানন্দ ইউপি’র বর্তমান চেয়ারম্যান (বিএনপি সমর্থিত) মোঃ আবুল হাশেম, চাকিরপশার ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট সদর ইউপি’র বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র) মোঃ এনামুল হক, রনবীর নারায়ণ কোঙর (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান (বিএনপি সমর্থিত) মোঃ আব্দুস সামাদ সরকার (ধনী), উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক (আওয়ামীলীগ সমর্থিত) মোঃ আশিকুল ইসলাম মন্ডল (সাবু), উপজেলা জামাত নেতা মোঃ কফিল উদ্দিন, মোঃ আব্দুর রহিম বাদশা (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে-বর্তমান ভাইস চেয়ারম্যান (জাপা সমর্থিত) মোছাঃ সাজেদা বেগম, মোছাঃ ইয়াছমিন বেগম (আওয়ামীলীগ সমর্থিত), কোরাইশি লায়লা ফেরদৌসি (স্বতন্ত্র)। রাজারহাট উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম জানান, রোববার চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৪ ফেব্রুয়ারী প্রার্থীতা যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার ও ১২ ফেব্রুয়ারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৭ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ