কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জেলা নির্বাচন অফিসারের নিকট আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। মনোনয়ন পত্র প্রত্যাহার প্রার্থীরা বিএনপি’র সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, মোহন চন্দ্র রায় ও সঞ্জয় কুমার শীল। এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ (মামুন) ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দীন আহম্মেদ।
উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরণ
কাহারোল উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আশ্রায়ন প্রকল্পে বাসিন্দাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। সোমবার বিকাল ৩টার সময় উপজেলার ৪নং তারগাঁ ইউনিয়নের সিংগাড়ী গাঁও আশ্রায়ন প্রকল্পে ৪৩টি পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা মোঃ মনির হোসেন, ইউএনও অফিস সুপার মোঃ রাজ্জাক আলী চৌধুরী।