• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

নীলফামারীতে জামায়াতের ইউনিয়ন আমীর গ্রেফতার

Hand Cupনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আওয়ামী লীগ অফিস ভাঙ্গচুর ও আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের মামলায় সদর উপজেলার কঁচুকাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের আনন্দ বাবুর পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম আসাদ জানান, গত ১২ ডিসেম্বর কাঁদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর জামায়াত-শিবির নেতা-কর্মীরা সদর উপজেলার কঁচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের মিল-চাতালসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করে শহীদুল ইসলাম মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান ওই মামলার ৯নং আসামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ