• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১১ মন্ত্রী-এমপির বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা !

Dudokসিসি নিউজ: অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত ১১ মন্ত্রী-এমপির বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদক উপ-কমিশনার বলেন, নিয়মিত সভায় অভিযুক্ত মন্ত্রী-এমপির বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে এ-সংক্রান্ত চিঠি তৈরি হয়েছে। কেবল দুদক চেয়ারম্যানের সাক্ষর বাকি। দু’এক দিনের মধ্যে এ চিঠি অভিযুক্তদের পাঠানো হবে। এমনকি, নৌ ও বিমান বন্দরে সতর্ক থাকার জন্য ওই সব দপ্তরে চিঠি দেবে দুদক।

অভিযুক্ত মন্ত্রী-এমপিরা হলেন, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আফম রুহুল হক, সাবেক পানিসম্পদমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন, কক্সবাজার-৪আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও লক্ষীপুর-৩ আসনের সাবেক সংসদ শহীদউদ্দিন চৌধুরি এ্যানি, জামায়াত নেতা খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম পরওয়ার, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য এম এ আব্দুল জব্বার।

দুদক কমিশনার মো: শাহাবুদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানী কর্মকর্তারা মাঠে কাজ করছে। অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুসন্ধানে সংসদ সদস্য আব্দুর রহমান বদি অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। তা যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্যও এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক দুদকের আরেক উপ-কমিশনার বলেন, চিঠিও প্রস্তুত। এখন দুদক চেয়াম্যান চিঠিতে সক্ষার করলেই হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ