• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভিওআইপি সরঞ্জামসহ আটক ৫

voip pic..ঢাকা: রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত খিলক্ষেত, মিরপুর ও কাফরুলে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হচ্ছেন, মো. আশিকুর রহমান (২৩), মো. ইদ্রিস মিয়া (২৩), মো. সিরাজুল ইসলাম ওরফে প্রিন্স (৩২), মো. হাসানুজ্জামান (২৯) ও  শেখ ইমরুল হোসেন তুষার (৩৪)।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিটিআরসি’র অভিজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর, খিলক্ষেত ও কাফরুলে পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড, ১০টি চ্যানেল ব্যাংক, ৭টি ল্যাপটপসহ ভিওআইপি কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ