বিনোদন ডেস্ক: যশরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবিতে দর্শকদের সামনে আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটির একটি গানে প্রায় অর্ধনগ্ন হয়ে নিজেকে উপস্থাপন করেছেন বলিউডের এই হট অভিনেত্রী।
গানটিতে অন্তর্বাস পরে ক্যামেরাবন্দি হয়েছেন জ্যাকুলিন। একটি দৃশ্যে শরীরে শুধুমাত্র মাটি মেখেও পারফর্ম করেছেন তিনি। সম্প্রতি গানটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অভিষেক বচ্চন।
রোমান্টিক-অ্যাকশন নির্ভর এ ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক উদয় চোপড়া। এদিকে গানটির শুটিংয়ে অংশ নেয়া তাঁর বেশ কয়েকটি অর্ধনগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবির আগাম প্রচারণার জন্যই এমনটা করা হয়েছে ধারণা করা হচ্ছে।
তবে প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে যশরাজ ফিল্মস অবহিত নয়। জ্যাকুলিন খুব শিগগিরই যশরাজ ফিল্মসের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। তবে অভিষেক বচ্চনের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করায় তিনি বেশ খুশি। কারণ, অভিষেক তাঁর অনেক প্রিয় একজন অভিনেতা।
এ বিষয়ে জ্যাকুলিন বলেন, অভিষেক বচ্চনের ‘রিফুজি’ ছবিটি দেখার পরই তাঁর অভিনয়ে মুগ্ধ ছিলাম আমি। যোগ্য পিতার যোগ্য পুত্র তিনি। তার সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে পেরে ভাল লাগছে।