• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৌকায় অগ্নিকাণ্ডে নারীসহ নিহত ৩

sunamgongসুনামগঞ্জ: সুনামগঞ্জে সুরমা নদীতে শ্রমিকবাহী একটি নৌকায় অগ্নিকাণ্ডে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম- পরিচয় জানা যায়নি। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সোমবার রাত ৮টার দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ইঞ্জিনচালিত ওই নৌকায় করে নারী, শিশুসহ শতাধিক শ্রমিক কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে রওয়ানা হন। রাত ৮টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর এলাকার সুরমা নদীতে পৌঁছালে হঠাৎ করে নৌকার রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে পুড়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়।

এদিকে, নৌকায় আগুন লেগে গেলে নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে নদীর উভয়তীরে ওঠেন। তবে কতজন নারী ও শিশু নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ