• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বহিস্কার হলেন ছাত্রলীগের সেতু ও ইমন

100-ruসিসি নিউজ: অস্ত্র হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেই দুই নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। এরা হলেন- রাবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সেতু ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন।

সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুজনকে বহিষ্কারের কথা জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। রাবির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে হামলার ছবি গণমাধ্যমে প্রকাশের পর এ সিদ্ধান্ত নিল সরকার সমর্থক সংগঠনটি।

রোববারের ওই ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ একটি কমিটিও করেছে। কমিটিকে তিনদিনের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তিতে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্যও কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ