• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

বাংলাদেশির সততার নজির স্থাপন

New Rose Cafe, Saidpur

untitled-12.thumbnailএক্সক্লুসিভ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি সততার নজির স্থাপন করেছেন। ভুল করে ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশি টাকায় ৫ লাখ টাকা বেশি দিয়ে দিলেও ফেরত দিতে ভুল করেননি তিনি। সৎ এই বাঙালির নাম, মুহাম্মদ সানোয়ার হোসাইন।

রোববার শারজার ন্যাশনাল পেইন্টের এমিরেটস ইসলামী ব্যাংক শাখায় মুহাম্মদ সানোয়ার হোসাইন তার নির্মাণ শ্রমিকদের বেতন দেয়ার জন্য পঞ্চান্ন হাজার দেরহামের একটি চেক নিয়ে টাকা তুলতে যান। এ সময় ব্যাংক কর্মকর্তা সানোয়ারকে একটি প্যাকেটের মধ্য পঁচিশ হাজার দিরহাম বাড়তি প্রদান করেন।

সানোয়ার ব্যাংকের উপর আস্থা রেখে টাকা না গুণেই অফিসে চলে যান। অফিসে গিয়ে বাড়তি দিরহাম দেখে ওই টাকাটা ব্যাংকে গিয়ে দেন। এতে ব্যাংক কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ জানান এবং ব্যাংকের পক্ষ থেকে তার সততার নজির স্থাপনের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে বলে ঘোষণা দেন ।

উল্লেখ্য, এর আগে ট্যাক্সিচালক আব্দুল হালিমের ট্যাক্সিতে একজন যাত্রী দেড় মিলিয়ন দেরহাম ও র্স্বণসহ ব্যাগ ভুলে রেখে চলে যান। হালিম তা পুলিশ স্টেশনে জমা দেন। এতে আরব আমিরাত সরকার তাঁকে পুরস্কৃত করে নানা সুযোগ-সুবিধা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ