নীলফামারী প্রতিনিধি: দু’টি চোরাই গরুসহ নীলফামারীতে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের আড়ানি দৌলুয়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে জাবেদ আলী (৫০) ও তার ছেলে গুলজার রহমান (২৭)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
নীলফামারী সদর থানার উপ-পরির্দশক মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত দু’জনেই বাবা- ও ছেলে। এদের কাছ থেকে গত রবিবার রাতে জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামের বাড়ি গ্রামের আব্দুল মতিনের বাড়ি থেকে চুরি যাওয়া দু’টি গরু উদ্ধার করা হয়। বাবা-ছেলে দু’জনেই চেরাই গরুর ব্যবসা করেন। এব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
চওড়াবড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট জানান, তারা গরুর ব্যবসা করেন। তাদের কাছে চোরাই গরু পাওয়া যাওয়া পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।