• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চারে সাকিব

Sakibখেলাধুলা ডেস্ক: বাংলাদেশি তারকা খেলোয়ার সাকিব আল হাসান সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চারে রয়েছেন। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে শেন ওয়াটসন ও যুবরাজ সিং।

বর্তমানে ওয়ানডে এবং টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। টেস্টে শীর্ষে আছেন ভারতের রবি চন্দ্রন অশ্বিন এবং ওয়ানডেতে শীর্ষে রয়েছেন পাকিস্তানের হাফিজ।

বিরাট কোহলি ভারতের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন। সোমবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী বিরাট কোহলি টি- টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চারে রয়েছেন। তার পরেই রয়েছেন সুরেশ রায়না এবং ষষ্ঠ স্থানে রয়েছেন যুবরাজ সিং। তবে ভারতের কোনো বোলার সেরা দশে উঠতে পারেননি। ওডিআই র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি।

এদিকে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হালস এবং শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ