• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গঙ্গাচড়ায় প্রতারণার শিকার প্রেমিকা

Crimeগঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় প্রেমিকের প্রতারণার শিকারে পড়েছে এইচএসসি পরীক্ষার্থী এক প্রেমিকা। বিয়ের দাবিতে অনশন করে স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় অবশেষে থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামে। ওই প্রেমিকা রয়েছে এখন পুলিশ হেফাজতে। জানা যায়,  উপজেলা সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের রাজমিস্ত্রী জসীম উদ্দিনের ২য় ছেলে রেজাউল হাসান রুবেল (২৪) পার্শ্ববর্তী কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড়স্থ মাষ্টারপাড়া গ্রামে তৈয়ব আলীর মেয়ে মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী লাকী আক্তার (১৮) এর সাথে ৩ বছর ধরে চুকিয়ে প্রেম করে আসছে। ইতিমধ্যে তারা দৈহিক মেলামেশায় আবদ্ধ হয়। এর ফলে গর্ভবতী হয় প্রেমিকা লাকি। বিষয়টি প্রেমিক রুবেলকে জানালে সে বিভিন্ন ছলচাতুরি শুরু করে। এর এক পর্যায়ে প্রেমিকা বাড়ি থেকে বের হয়ে বিয়ের দাবি নিয়ে সোমবার সন্ধ্যায় প্রেমিক রুবেলের বাড়িতে এসে অনশন শুরু করে। এর কিছুক্ষণ পর প্রেমিক রুবেলের বড় ভাই রফিকুল ইসলাম তার উপর শারীরিক নির্যাতন চালায়। প্রেমিকার অনশন ও তাকে নির্যাতন করার খবরটি পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর গভীর রাত পর্যন্ত একটি পক্ষ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি প্রেমিকা লাকি বিয়ের দাবির কাছে। পরে সে প্রেমিক রুবেলকে আসামী করে থানায় মামলা করে। লাকি জানায়, রুবেলের সঙ্গে আমার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে সে আমার সঙ্গে দৈহিকভাবে মেলামেশা করে। বর্তমান আমি অন্তসত্ত্বা। বিষয়টি তাকে জানালে সে ছলচাতুরী করায় আমি অনশন করি। পরে তার পরিবারের লোকজন আমার উপর নির্যাতন চালায়। এছাড়াও সে জানায়, রুবেল আমাকে বিয়ে করবে বলে তার সম্পর্কিত মামার বাড়ি সদর ইউনিয়নের ছিল্লানির বাজার গ্রামে নিয়ে যায়। সেখানে সে আমাকে স্ত্রীর মত ব্যবহার করে। সরেজমিনে গেলে রুবেলের মামী খোতেজা বেগম তাদের রাত্রি যাপনের বিষয়টি স্বীকার করেন।
মডেল থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, লাকির জবানবন্দী মোতাবেক মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষা চলছে। ঘটনার সত্যতা উল্লেখ করে তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ