
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ষ্টেডিয়ামে জেলা পর্যায়ে অনুর্ধ-১৬ ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় নওগাঁ জিলা স্কুল বনাম নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজন করে। জিলা স্কুল প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৪ বলে সংগ্রহ করে ১৩৫ রান করে। জবাবে কেডি সরকারী উচ্চ বিদ্যালয় ৩৩ ওভার ১ বলে সবগুলো উইকেটের ১২১ রান সংগ্রহ করে। ম্যান অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছে জিলা স্কুল ক্রিকেট দলের কামরুজ্জামান। প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এনামুল হক। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, বিকেএসপি’র সাবেক মহা-পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাব্কে ম্যানেজার লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরন করেন।