• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

জলঢাকায় সরস্বতী প্রতিমা ভাংচুর, আটক ৩

New Rose Cafe, Saidpur

PROTIMAজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা পৌর এলাকার ৭নম্বর ওয়ার্ডের চেরেঙ্গা মাস্টারপাড়া গ্রামের জগদীশ চন্দ্রের বাড়ীর সামনে অনুষ্ঠিত স্বরসতী পূঁজার প্রতিমা মঙ্গলবার বিকালে ভাংচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই নারী সহ ৩ জন কে আটক করেছে।আটককৃতরা হলেন  ডাকুরডাঙ্গা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী রেহেনা বেগম(৪৫) ও তার পুত্র রায়হান(১৮) ও হামিদুলের স্ত্রী  নাজনীন (২৫)।
মাস্টারপাড়া গ্রামের পুলিন চন্দ্র রায়ের স্ত্রী গীতা রানী জানান, সকালে পার্শ্ববর্তী এলাকা থেকে দু’জন মহিলা  জগদীশ চন্দ্রের বাঁশঝাড় থেকে খড়ি কুড়াতে আসে। তারা দুটি শুকনা বাঁশ কেটে নিয়ে যাওয়ার সময়  জগদীশ চন্দ্র বাঁধা দেয়। এ নিয়ে একপর্যায় বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে আমিনুর রহমানের স্ত্রী রেহেনার নেতৃত্বে তার ছেলে রায়হায় সহ প্রায় ৪০-৫০ জনের একটি মহিলা দল এসে অতর্কিত ভাবে স্বরসতী পুঁজামন্ডপে এসে  প্রতিমার মাথা ভেঙ্গে দেয়।
গ্রামের কালাচাঁদের স্ত্রী মিনুবালা  বলেন, স্বরসতী আমাদের বিদ্যার দেবী। যারা এমন কাজ করেছে আমরা তাদের বিচার চাই। তিনি অভিযোগ করে বলেন যারা প্রতিমার মাথা ভাংচুর করেছে তারা জামায়াত সমর্থক।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির  জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩ জন আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ