• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসামি ছিনতাই!

Cintai-3ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে আটকের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পৌর শহরের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৫ জানুয়ারি নির্বাচনের আগের রাতে দুর্বৃত্তরা আগুন দেয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক লোককে আসামি করে গৌরীপুর থানায় মামলা করে। ওই মামলার আসামিদের তালিকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন বাবুল ও তার ভাইয়ের নাম রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা সাড়ে ১২টায় পৌরশহরের জনতা ব্যাংকের সামনে থেকে পুলিশ নিজাম উদ্দিন বাবুলকে আটক করে। এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভি ও দলের অন্য নেতারা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম জানান, বাবুলকে আটক করার সময় উপজেলা চেয়ারম্যান ও তার লোকজন পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান সেলভি অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশকে আমি বলেছি বাবুলের বিরুদ্ধে মামলা থাকলে তাকে সময়মতো আদালতে হাজির করা হবে। এ কথা বলার পর পুলিশ আসামি রেখে চলে যায়।
এ বিষয়ে মুঠোফোনে নিজাম উদ্দিন বাবুল বলেন, আমি জীবনে কোনোদিন পুম্বাইল যাইনি। শত্রুতা করে কেউ আমাকে পুম্বাইল ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের জড়ানোর চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ