• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শিবসেনাদের হামলার শিকার পাক শিল্পীরা

shivshenaআন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় উগ্র রাজনৈতিক দল শিবসেনার হামলার শিকার হয়েছে পাক শিল্পীদের একটি দল। মঙ্গলবার মুম্বাই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন চলাকালীন এই ঘটনা ঘটে।
শিল্পীরা জানান, ভারতের বাণিজ্য রাজধানীতে সুফি সংগীত পরিবেশন করতে এসেছিলেন তাঁরা। হাজির ছিলেন মুম্বাইয়ের অনুষ্ঠানটির উদ্যোক্তারাও। এ সময় আচমকা প্রেস ক্লাবে ঢুকে পড়ে একদল মারমুখী শিবসৈনিক।
পাক বিরোধী স্লোগান দিতে দিতে তারা শিল্পীদের উপর চড়াও হয়। যদিও প্রেস কাল্বের সদস্য এবং উদ্যোক্তাদের প্রতিরোধে পাক শিল্পীদের শারীরিক হেনস্থার মুখোমুখি হতে হয়নি। তবে ভণ্ডুল হয়ে যায় সাংবাদিক বৈঠক। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সুফি শিল্পীরা।
উগ্র হিন্দুত্ববাদের জন্য কুখ্যাত শিবসেনা এর আগেও একাধিকবার ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিক-প্রেমিকাদের হেনস্থা, ভারত-পাক ক্রিকেট ম্যাচের আগে ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে দেওয়া, ‘ব্ল্যাক ফ্রাইডে’ বা ‘ফায়ারে’র মতো সিনেমায় প্রদর্শনী নিষেধাজ্ঞাজারি- অতীতে এ সবই ঘটিয়েছে বাল ঠাকরের দল। বালা সাহেব প্রয়াত।
কিন্তু মঙ্গলবার বোঝা গেল, তাঁর উত্তরসূরি উদ্ধবের হাত ধরে শিবসৈনিকরা একই রকম ‘উগ্র’ এবং ‘অপরাধপ্রবণ’ রয়েছে বলে আবার প্রমানিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ