• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর বিভাগের উন্নয়নে মহাপরিকল্পনা চাইলেন রাঙ্গা

rangaঢাকা: দীর্ঘদিনের বঞ্চনায় পিছিয়ে পড়া রংপুর বিভাগের জন্য উন্নয়ন আলাদা মহাপরিকল্পনার দাবি জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার কেন্দ্রীয় দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের সিইও আবু আলম মোহাম্মদ শহিদ খান, এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক কেরামত উল্লাহ বিপ্লব, সাংবাদিক নেতা শাহেদ চৌধুরী, শফিকুল করিম সাবু, মুফদি আহমেদ, জাকারিয়া মুক্তা।

রাজধানীতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির এ অফিস সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হবে বলেও আশা করে প্রতিমন্ত্রী বলেন, রংপুরের উন্নয়নে কোন দল নয় সাবর্জনীনভাবে কাজ করতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ