• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নির্মাণের প্রকল্প পরিকল্পনা

Birenঢাকা:  উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি  অনুমোদিত হলে চলতি অর্থবছরে বাস্তবায়ন কাজ শুরু হবে।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেকের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার একথা জানান।

সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ধামরাইয়ে আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের নেই। ভবিষ্যতে অর্থের সংকুলান হলে বিবেচনা করা হবে।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের উত্তরে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের নেই।

হাবিবুর রহমান মোল্লার সম্পূরক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, জায়গার সংস্থান হলে অর্থ বরাদ্দ স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ