• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

কুরিয়ার সার্ভিসে অস্ত্র

New Rose Cafe, Saidpur

Savar (2)ঢাকা: কুরিয়ার সার্ভিস থেকে সরবরাহ নেয়ার সময় একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের একটি দল।

আটককৃতের নাম মো. নাজিম (৩৫)। সে সাভার পৌর এলাকার রাজাশন আমতলা মহল্লার আব্দুল হামিদের ছেলে।

গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মীর শাহীন শাহ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকেই সুন্দরবন কার্যালয়ের আশপাশে ছদ্মবেশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। দিলখুশা সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয় থেকে একটি কম্পিউটার মনিটর ডেলিভারি নেয়ার সময় নাজিমকে আটক করা হয়। এ সময় মনিটর খুলে ভেতরে লাল স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় পাকিস্তানে তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপক মো. রেজোয়ানুল হক জানান, মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল থেকে আসা কম্পিউটারের মনিটরটি নাজিম উদ্দিন ডেলিভারি নেয়ার সময় তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. নাজিম  জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের সশস্ত্র ক্যাডারদের চাহিদা মোতাবেক পাকিস্তান থেকে অস্ত্রটি সরবরাহ করা হয়েছিল।

তবে তাঁর বক্তব্যের সত্যতা ও অস্ত্রের উৎসস্থল সম্পর্কে জানতে খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ