তথ্য প্রযুক্তি ডেস্ক: সমুদ্রের পানির লবণাক্ততার কারণে তা পানের অযোগ্য। এ পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশী থাকে। সূর্যের আলোকে ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে সমু্দ্রের পানি পানের উপযোগী করে তুলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
এরা হলেন, রেজাউল করিম শাওন ও সেফায়েত হোসেন সৌরভ। দু’জনেই সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
প্রফেসর ড. মোঃ তৌহিদুর রহমানের আধীনে গবেষণার মাধ্যমে এই প্রযুক্তিটি আবিস্কার করা হয়েছে।
রেজাউল করিম শাওন বলেন, বাংলাদেশে এই প্রথম এমন প্রযুক্তি আবিস্কার করা হয়েছে। অন্যান্য দেশে পানি বিশুদ্ধ করার এ রকম গবেষণা থাকলেও বাংলাদেশে এই প্রথম।
গ্রাউন্ড ওয়াটার লেভেল দিন দিন কমে যাওয়ায় বিকল্প খাওয়ার পানির জন্য তাঁরা এই গবেষণাটি করেছেন বলে জানিয়েছেন।
প্রযুক্তিটি তৈরি করতে যা লাগবে:
১। দুটি পাত্র।
২। কাঁচ।
৩। জিয়াই সীট।
৪। প্ল্যাস্টিকের পাইপ।
৫। কর্কসীট।
কাচ, জিয়াই সীট, কর্কসীট দিয়ে সোলার স্টিল তৈরি করতে হবে।
প্রথম পাত্রটি লবনাক্ত পানি প্রবেশ করানোর জন্য। সোলার স্টিলে সুর্যের তাপে যে বাষ্প হবে সেই বাস্পের পানি অন্য একটি নল দিয়ে অন্য পাত্রটিতে জমা হবে খাওয়ার উপযোগী পানি। মাত্র চার হাজার টাকা খরচ করে সহজেই এই প্রযুক্তি ব্যবহার করে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে।
ভবিষ্যতে তারা কারখানায় স্বাদু পানি সরবরাহ করার জন্য রিভার্স অসমোসিস প্রক্রিয়া ব্যবহার করার প্রজেক্ট নিয়ে কাজ করছেন।