সিসি নিউজ : কুষ্টিয়া জেলা আ’লীগের সভাপতি ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য খন্দকার রশীদুজ্জামান দুদু আর নেই। বুধবার সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহে……রাজিউন)।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালে খন্দকার রশীদুজ্জামান দুদু নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০১০ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যান দুদু। এরপর অস্ত্রোপচার শেষে দেশে ফিরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে লাশ হিমঘরে রাখা হবে। সন্তানরা বিদেশে থেকে ফিরলে লাশ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।