দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে প্রথম অনলাইন মার্কেট ও হোম সার্ভিস সেবায় আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের দোড়গড়ায় সব রকম সেবা পৌছে দেয়ার কার্যক্রম শুরু করেছে জেলার এক ঝাঁক উদ্যেমী তরুন। মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্রুত বাজার অন লাইন মার্কেটের ব্যবস্থাপনা কমিটি তাদের ডিজিটাল পদ্ধতির নতুন এই ধারনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরে বসবাসকারী ব্যস্ত মানুষ ও সাধারণ জনগনের অন লাইন মার্কেটের মাধ্যমে সেবা প্রদানের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মুকিদ হায়দার শিপন। তিনি বলেন, আমরা সরকারী চাকুরীজীবি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যস্ত মানুষদের সংসারের নানান কেনাকাটার ঝামেলা কমিয়ে আনতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেবা প্রদানের লক্ষে প্রথম এই কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুন শিক্ষার্থীর দল, যারা মূলত এটিকে অন লাইনের মাধ্যমে মানুষের মাঝে কত দ্রুততার সাথে কি ধরনের সেবা প্রদান করা যায় সেই লক্ষে কাজ করে যাবে।
এই সার্ভিসের ব্যবহার গ্রহণকারীরা যে কোন অর্ডার প্রদানের ৩০ মিনিটের মধ্যেই সেবা পেয়ে যাবেন। এই জন্যে প্রস্তুত রাখা হয়েছে ১৫ সদস্যের এক টিম, যারা হোম ডেলিভারী কাজে সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। এ ছাড়াও আমরা কলেজে লেখাপড়া করছে কিন্তু অভাবের কারনে সমস্যায় পড়ে লেখাপড়া বন্ধ হতে বসেছে এমন শিক্ষার্থীদের পার্টটাইম চাকুরীর মাধ্যমে কর্মসংস্থানের চেষ্টা করতে কাজ করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহফুজ আলম জানান, যে কোন অনাকাংখিত ঘটনা এড়াতে দ্রুতবাজার অন লাইন তাদের কর্মীদের আইডি কার্ড ও টি র্শাটের ব্যবস্থা করবে। এ ছাড়াও শুধুমাত্র গ্রাহকদের সেবারমান এবং নিরাপত্তার সার্বিক বিষয়ে সার্বক্ষনিক নজরদারীর ব্যবস্তা রাখবে।